চোটের থাবায় থমকে গেল কেরিয়ার? ইউরোপের স্বপ্ন দেখা পুজালির মাহরুস কি হারিয়ে যেতে বসেছেন?

পশ্চিমবঙ্গ: ২০২০-২১ মরসুমে ইউরোপের ক্লাব ফুটবলে ট্রায়ালের সুযোগ পেয়ে ভারতীয় ফুটবল মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার পুজালির ডিফেন্ডার ও মিডফিল্ডার মাহরুস সিদ্দিকী নাদিম. নর্থ মেসিডোনিয়ার শীর্ষ স্তরের ক্লাব এফকে স্ট্রুগা এবং ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড এফসি-র অনূর্ধ্ব-২১ অ্যাকাডেমি থেকে যখন তাঁর কাছে ট্রায়ালের আমন্ত্রণ আসে, তখন মফস্বলের এক সাধারণ ঘরের ছেলের এই আন্তর্জাতিক স্বীকৃতি ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছিল.
কিন্তু সেই হাই-প্রোফাইল খবরের গ্ল্যামার আজ কোথায়? কেরিয়ারের গ্রাফ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে. বিশেষ করে ২০২৫ সালে গুয়াহাটিতে শেষবার মাঠে নামার পরই বড় ধাক্কা আসে—হাঁটুতে মারাত্মক ইনজুরি. চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিটকে যাওয়ায় আচমকাই থমকে যায় তাঁর পেশাদার ফুটবল জীবন.
বিদেশের মাটিতে বড় সুযোগ হাতছাড়া হওয়া এবং পরবর্তীতে গুরুতর চোটের জেরে কেরিয়ারে নেমে আসা এই লম্বা বিরতি বড় প্রশ্নচিহ্ন তুলেছে. গুয়াহাটির মাঠ মাতানো সেই তরুণ ফুটবলার কি আদৌ আর আগের ছন্দে কামব্যাক করতে পারবেন? নাকি চোটের কাছে হার মেনে হারিয়ে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে পুজালির এই ফুটবলার? উত্তর দেবে সময়।